- স্বল্প আয়ের পরিবারগুলির জন্য নগদ অর্থ সহায়তা কর্মসূচি চালু করা হবে।
- পাবলিক ওয়ার্কস প্রোগ্রাম চালু রাখা হবে যেন প্রান্তিক পরিবারের সদস্যরা ও বেকার নারী-পুরুষগণ রাস্তা রক্ষণাবেক্ষণ, সেচ ও পানীয় জল সরবরাহ প্রকল্প এবং স্থানীয় স্যানিটেশন, কৃষি, আইন-শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা ও অন্যান্য বিভিন্ন সামাজিক উন্নয়ন এবং সুরক্ষা কাজে অংশ নিয়ে মজুরি উপার্জন করতে পারে।
- মৌসুমী খাদ্য ঘাটতি বা বাজার মূল্যের ওঠানামার সময় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় ফুড ব্যাংক, গণবণ্টন বা স্বল্প মূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি চালু করা হবে।
- প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত পরিবারগুলোর জন্য দ্রুততম সময়ে আশ্রয়, খাদ্য সহায়তা, নিরাপদ পানীয় সরবরাহ, সেনিটেশন, চিকিৎসা ও পূনর্বাসনের ব্যবস্থা করা হবে।