- পরিবার-ভিত্তিক মোট চাষযোগ্য ও পতিত জমি এবং একর প্রতি উৎপাদিত ফসলের পরিমাণ জানার জন্য চলমান ডাটাবেইজ সংরক্ষণ করা হবে।
- টেকসই চাষ কৌশল যেমন যান্ত্রিক কৃষি, আধূনিক কৃষি, প্রাকৃতিক কৃষি, জৈব কৃষি এবং দক্ষ সেচ ব্যবস্থা প্রবর্তন করার উদ্যোগ নেয়া হবে।
- কৃষকদের বীজ, সার এবং সরঞ্জাম ক্রয়ের জন্য ঋণ প্রদানের জন্য মাইক্রো-ফিনান্স মডেল বাস্তবায়ন করা হবে।
- কৃষকদের অভিজ্ঞতা, নুতন প্রযুক্তির ফলাফল, বিভিন্ন কৃষি পদ্ধতির উৎকর্ষতা লিপিবদ্ধ, বিশ্লেষন প্রমাণ-ভিত্তিক স্থানীয় কৃষি গবেষনা ব্যবস্থা গড়ে তোলা হবে।
- কৃষি প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।
- স্থানীয়ভাবে সকল ধরণের খাদ্য ও প্রয়োজনীয় শস্য উৎপাদনে মনোযোগ দেয়া হবে যাতে যথাসম্ভব ইউনিয়নের বাইরে থেকে আমদানীর চাহিদা কমানো যায়।