• গণতান্ত্রিক মূলনীতি ও দর্শনের আলোকে বাংলাদেশের সকল আইন ও রাজনৈতিক ও সামাজিক কাঠামো বিবেচনায ও প্রতিপালন সাপেক্ষে লক্ষ্মীচাপ ইউনিয়নকে গণকেন্দ্রিক উন্নয়নের মডেলে রূপান্তর ও পরিচালনা করা।
  • প্রত্যেক ইউনিয়নবাসীর জন্য মর্যাদায়সম্পন্ন কর্মসংস্থানের নিশ্চয়তা সৃষ্টি এই উদ্যোগের উদ্দেশ্য।
  • পরবর্তি প্রজন্মের জন্য আধূনিক শিক্ষা ও মর্যাদাসম্পন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা।
  • ধর্মহীন কর্ম নয় বা কর্মহীন ধর্ম নয় এই মূলনীতির আলোকে স্ব স্ব ধর্মীয় অনুশাসন মেনে পারস্পরিক সম্পর্ক, শালীনতা, আচার-আচরণ এবং সামাজিক সংস্কৃতি বজায় রেখে প্রত্যেকের চলতে সচেষ্ট থাকা।
  • অবিবাসীগণের মধ্যে এমন ইউনিয়ন প্রেম ও অনুপ্রেরণা সৃষ্টি করা হবে যেন প্রত্যেকে মনে করে এটা আমার ইউনিয়ন। এই ইউনিয়নের কোন সম্পদ নষ্ট করা যাবে না। ইউনিয়নের উন্নয়নে প্রত্যেকের এবং আমার দায়িত্ব রয়েছে। এই ইউনিয়নের সৃুনাম যেন কোনভাবেই নষ্ট না হয় সে বিষয়ে সজাগ থাকা আমারও দায়িত্ব। ইউনিয়নের প্রত্যেকেই আমার মা, বাবা, ভাই, বোন। কেউ যেন কষ্টে না থাকে, কষ্ট না পায় তা নিশ্চিত করা আমারও দায়িত্ব। সামান্য সাহায্য করলেই কেউ যদি একটি ভালো সুযোগ পায় বা উন্নতি করতে পারে বা ভালোভাবে চলতে পারে আমি সেখানে কখনও পিছপা হবো না। কাউকে অশান্তি সৃষ্টি করতে দেখলে আমি তা নিরসনে ভূমিকা রাখবো। আমার মনে কোন ভালো চিন্তা বা আইডিয়া আসলে আমি তা অন্যদের সাথে শেয়ার করবো যাতে ভালো চিন্তা হলে তা কাজে লাগানো যায়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top