• বয়স, লিংগ, আর্থ-সামাজিক অবস্থা নির্বিশেষ সকল নাগরিকের মৌলিক স্বাস্থ্য তথ্য ও উপাত্ত-ভিত্তিক একটি সমন্বিত ডাটাবেইজ তৈরি করা হবে। ব্যক্তির স্বাস্থ্য তথ্য তার ইউনিক পরিচিতি নম্বরের সাথে যুক্ত থাকবে। এই ডাটাবেইজকে দ্রুততম সময়ে প্রত্যেক ব্যক্তির সকল স্বাস্থ্য তথ্য দিয়ে সমৃদ্ধ ও সকল সময়ে হালনাগাদ রাখা হবে।
  • প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা এবং পুষ্টি বিষয়ে চিকিৎসকের নেতৃত্বে ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে পারিবারিক চিকিৎসা দল গঠন করা হবে। এটি হবে একটি সমন্বিত, সুসংগঠিত, সার্বজনীন এবং নাগরিকদের জন্য স্বস্তিদায়ক ও নির্ভরযোগ্য কমিউনিটি স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থা।
  • একটি সার্বজনীন ও জনপ্রিয় স্বাস্থ্য বীমা কর্মসূচি প্রবর্তন করা হবে।
  • স্থানীয় পর্যায়ে বিদ্যমান সরকারি স্বাস্থ্য সেবার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে সেগুলোর সাথে কার্যকর সমন্বয় সৃষ্টি করা হবে।
  • উচ্চতর ও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে পারিবারিক চিকিৎসা দল প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। সেজন্য পারিবারের সকল সদস্যের স্বাস্থ্য সেবা সংক্রান্ত সকল বিষয় (উচ্চতর চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা গ্রহন সহ) যেন পারিবারিক চিকিৎসা দল সমন্বয় করতে পারেন তা নিশ্চিত করা হবে।
  • পারিবারিক চিকিৎসা দল সকল নাগরিকের প্রাথমিক স্বাস্থ্য সেবা, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, প্রতিরোধমূলক ও দেহ গঠনমূলক সেবা নিশ্চিত করবে।
  • পারিবারিক চিকিৎসা দল সময়ে সময়ে স্বাস্থ্য জরিপ পরিচালনা করবে এবং ইউনিয়নের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে অবহিত হবে যা স্বাস্থ্য পরিকল্পনায় ব্যবহৃত হবে। রোগ প্রাদুর্ভাব দেখা দিলে দ্রুততম সময় কারণ অনুসন্ধান ও তা নিয়ন্ত্রনের ব্যবস্থা করবে।
  • শিশু ও মাতৃস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের স্বাভাবিক বিকাশ, বয়স্কদের যত্ন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রন এবং অক্ষমতা (প্রতিবন্ধিতা) সহায়তার মতো সামাজিক কল্যাণ কর্মসূচি গ্রহন করা হবে।
  • জরুরী মেডিকেল সেবা, মানসিক স্বাস্থ্য, ট্রমা এবং মানসিক চাপ ব্যবস্থাপনার উপর বিশেষ দৃষ্টি নিবদ্ধ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top