উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য একটি ইউনিয়ন সংসদ গঠন করা হবে, যেখানে যুবক, মহিলা, প্রবীণ এবং প্রান্তিক সম্প্রদায়ের প্রতিনিধিরা থাকবেন।
- কার্যকরী কমিটি: গোপন ব্যালটের মাধ্যমে সংসদ সদস্যদের দ্বারা ১ বছর মেয়াদী একটি কমিটি গঠন করা হবে, তবে কেউ নিজে প্রার্থী হতে পারবেন না।
- স্বচ্ছতা ও জবাবদিহিতা: নিয়মিত পাক্ষিক ও মাসিক সভার মাধ্যমে কাজের অগ্রগতি পর্যালোচনা করা হবে। গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা হবে।