- সকল স্তরে (ইউনিয়ন সংসদ, কার্য কার্যকরী কমিটি, অন্যান্য সকল কমিটি) নিয়মিত এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা হবে।
- স্ব স্ব অধিকার, দায়িত্ব, শালীন এবং বৈধভাবে তা প্রয়োগ, নিয়ম-কানুন মেনে চলা, প্রতিকার পাওয়ার উপায়, পরিচালনা কাঠামো এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে সুনাগরিক হয়ে উঠার জন্য নাগরিক শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
- স্থানীয় বিরোধ নিস্পত্তি কার্যক্রম শক্তিশালী করা হবে। স্থানীয় সরকারি আদালত (গ্রাম আদালত) যাতে ন্যায় বিচার নিশ্চিত করে এবং জনগণ যেন সেগুলোর দারস্থ হতে নিরাপদ ও স্বাচ্ছন্দ বোধ করে সে বিষয়ে বিশেষ উদ্যোগ নেয়া হবে যাতে স্থানীয় বিরোধের ক্ষেত্রে মানুষের উচ্চতর আদালতে যাওয়ার প্রয়োজন ও প্রবণতা হ্রাস পায়।
- বিতর্ক, আলোচনা এবং সমস্যা সমাধানের জন্য পাবলিক ফোরাম তৈরি করা হবে যাতে অধিবাসীগণ সহজে মতামত জানাতে পারেন যা সঠিক স্থানীয় নীতি ও সিদ্ধান্ত গ্রহনে সহায়ক হবে।