- রাস্তা, পানি সরবরাহ ব্যবস্থা, স্যানিটেশন এবং পাবলিক বিল্ডিংয়ের মতো অবকাঠামো সৃষ্টি করা হবে (কমিউনিটি সেন্টার, স্কুল এবং স্বাস্থ্যসেবা সুবিধা)।
- সকল পূর্ত কাজ যেন পরিকল্পনা মাফিক সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন এবং টেকসই হয় সেদিকে নজর দেয়া হবে।
- আবাসন, পাবলিক অবকাঠামো এবং ব্যবসায়ের জন্য সবুজ নির্মাণ (যেমন- বাঁশ, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি) ব্যবহারের উপর গুরুত্ব দেয়া হবে।
- গণ সৌর শক্তি খামার তৈরি করে জ্বালানী নিশ্চয়তা বৃদ্ধি এবং সাশ্রয়ী করা হবে।
- একই সাথে জৈব সার উৎপাদন ও বিতরণ কর্মসূচি চালু করা হবে।
- পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা করা যেন এলাকার একটি ঐতিহ্য হয় এবং ফুলের গাছ লাগানো যাতে জনপ্রিয় হয় কে বিষয়ে উদ্যোগ গ্রহন করা হবে।