- দীর্ঘ-মেয়াদী জন-আকাঙ্খা পূরণের লক্ষ্যে এবং এলাকার ভবিষ্যত টেকসই উন্নয়নের জন্য একটি সম্মিলিত দৃষ্টিভঙ্গির আলোকে ইউনিয়নবাসীকে সংগঠিত করা হবে।
- যুবক, মহিলা, প্রবীণ, প্রান্তিক সম্প্রদায়, সকল গ্রাম, পাড়ার প্রতিনিধিদের নিয়ে একটি ইউনিয়ন সংসদ গঠন করা হবে। সরকার কর্তৃক নির্বাচনের মাধ্যমে গঠিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যগণ পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত থাকবেন। উদ্ভাবনামূলক গোপন ব্যালটের মাধ্যমে ইউনিয়ন সংসদ কর্তৃক কার্যকরী কমিটি গঠন করা হবে। এই নির্বাচনের ইউনিয়ন সংসদের যে কেউ যে কোন পদে নির্বাচিত হতে পারবেন। তবে কেউ প্রার্থিতা ঘোষনা করতে পারবেন না বা প্রতিযোগিতা করত পারবেন না বা ভোট চাইতে পারবেন না। ইউনিয়ন সংসদের সদস্যরা নিজ বিবেচনায় যাকে যে পদে পছন্দ সে পদে ভোট দিবেন। কার্যকরী কমিটির মেয়াদ হবে ১ বছর। কার্যকরী কমিটিকে সহায়তা করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন উপ-কমিটি গঠন।
- সকল পর্যায়ে গণতান্ত্রিক আচার-আচরণ, সহনশীলতা, জবাবদিহিতা এবং স্বচ্ছতার সংস্কৃতি বিকাশের জন্য সুস্পষ্ট পদ্ধতি প্রতিষ্ঠা করা হবে।