এটি গণতান্ত্রিক মূলনীতি ও দর্শনের আলোকে বাংলাদেশের সকল আইন প্রতিপালন সাপেক্ষে লক্ষ্মীচাপ ইউনিয়নকে গণকেন্দ্রিক উন্নয়নের মডেলে রূপান্তর ও পরিচালনার একটি রূপরেখা। দেশের বিদ্যমান আইনি, রাজনৈতিক ও সামাজিক কাঠামো বিবেচনায় এটি একটি বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। অধিবাসীগণের পথ চলার মূল নীতি হবে ধর্মহীন কর্ম নয় বা কর্মহীন ধর্ম নয়। প্রত্যেকে মর্যাদাসম্পন্ন কর্মসংস্থানের জন্য নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলে পারস্পরিক সম্পর্ক, শালীনতা, আচার-আচরণ এবং সামাজিক সংস্কৃতি বজায় রাখবেন।
লক্ষ্য কী?
- দীর্ঘ-মেয়াদী জন-আকাঙ্খা ও অধিবাসীগণকে সংগঠিত করা হবে।
- লক্ষ্মীচাপবাসীকে সংগঠিত করে এলাকার ভবিষ্যত টেকসই উন্নয়নের জন্য একটি সম্মিলিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হবে।
- এজন্য প্রাথমিক পর্যায়ে আকাঙ্ক্ষা, চ্যালেঞ্জ এবং লক্ষ্যগুলি নিয়ে আলোচনা করার জন্য ইউনিয়ন-ব্যাপী সভা আয়োজন করা হবে।
- বিভিন্ন জনগোষ্ঠীর (যুবক, মহিলা, প্রবীণ, প্রান্তিক সম্প্রদায়) প্রতিনিধিদের নিয়ে একটি ইউনিয়ন সংসদ গঠন করা হবে।
- সম্মিলিত আলোচনার সূচনা ও তা চলমান রাখার জন্য একটি যোগাযোগ প্ল্যাটফর্ম (ডিজিটাল এবং শারীরিক) সৃষ্টি করা হবে।
- ইউনিয়নবাসীর হালনাগাদ অবস্থা জানা এবং তাদের প্রয়োজন ও প্রত্যাশা বোঝার জন্য একটি বিস্তৃত জরিপ পরিচালনা করা হবে (শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, অর্থনীতি ইত্যাদি বিষয়ে)।
- একটি নাগরিক তথ্য ভান্ডার প্রস্তুত করা হবে যা সকল সময়ে হালানাগাদ রাখা হবে। প্রত্যেক নাগরিকের একটি ইউনিক পরিচিতি নম্বর থাকবে এবং ব্যক্তির সকল ধরণের ইলেক্ট্রনিক তথ্য-উপাত্ত এই ইউনিক পরিচিতি নম্বরের বিপরীতে সংরক্ষণ করা হবে।
- ব্যক্তির গোপনীয় তথ্যের সুরক্ষা নিশ্চিত করা হবে।